Thursday 19 November, 2026

For Advertisement

সাতক্ষীরার ২১ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

21 September, 2021 10:43:33

সাতক্ষীরার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও ১২ টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ১২ জনের মধ্যে রয়েছেন ৭ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৪ জন বিএনপির ও একজন জামাতের।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, তালা সদরের সরদার জাকির হোসেন (আ.লীগ), খলিলনগর ইউনিয়নের প্রণব ঘোষ বাবলু (আ.লীগ), তেতুলিয়া ইউনিয়নের আবুল কালাম (আ.লীগ), খলিশখালি ইউনিয়নের অধ্যাপক সাবীর হোসেন (ওয়ার্কার্স পার্টি), মাগুরা ইউনিয়নের গণেশ চন্দ্র দেবনাথ (আ.লীগ), ইসলামকাটি ইউনিয়নের গোলাম ফারুক (স্বতন্ত্র জামাত), ধানদিয়া ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র বিএনপি), সরুলিয়া ইউনিয়নের আব্দুল হাই (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জালালপুর ইউনিয়নে মো. মফিদুল হক লিটু (স্বতন্ত্র বিএনপি), খেশরা ইউনিয়নে শেখ কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী )।

অন্যদিকে কলারোয়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যুগীখালি ইউনিয়নে রবিউল হাসান (আ.লীগ), সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন (আ.লীগ), লাঙলঝাড়া ইউনিয়নে অধ্যাপক আবুল কালাম (আ.লীগ), দেয়াড়া ইউনিয়নে মাহবুবুর রহমান মফে (আ.লীগ), হেলাতলা ইউনিয়নে মো. মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র বিএনপি), জয়নগর ইউনিয়নে বিশাখা সাহা (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), জালালাবাদে মাহফুজুর রহমান নিশান (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), কয়লা ইউনিয়নে সোহেল রানা (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী), চন্দনপুর ইউনিয়নের মো. ডালিম হোসেন (স্বতন্ত্র আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, কেঁড়াগাছি ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন হাবিল।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore