Thursday 19 November, 2026

For Advertisement

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

17 September, 2021 6:53:19

নরসিংদীর কান্দাইলে যাত্রীবাহী বাস ও কন্টেইনারবাহী ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকা কান্দাইলে এ দুর্ঘটনা ঘটে।

দুঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী শুভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকা কান্দাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেইলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হয় কমপক্ষে ১৫ জন।

নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে আটক করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore