Thursday 19 November, 2026

For Advertisement

মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

12 September, 2021 6:41:53

মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শালিখা উপজেলার শতখালী গ্রামের আনসার সর্দার এর মেয়ে নাজমা খাতুন (৩০), একই উপজেলার দিঘলকান্দি গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী সহিরুন বেগম (৪৫), বাসের হেলপার মামুন। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান ঢাকাটাইমসকে জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব এন-১৪১১৬৪ নম্বর যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দমকলবাহিনী ও পুলিশ হতাহতদের উদ্ধার করেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore