Tuesday 25 August, 2026

For Advertisement

মমেক করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

9 September, 2021 12:31:04

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৫ জন মারা গেছেন। মৃতদের দুইজন করোনায় ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। করোনায় মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের হারুন উর রশিদ (৯০) ও ফুলবাড়িয়ার হাজী জসিম উদ্দিন (৮৩)। উপসর্গ নিয়ে মারাগেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের আবদুল হাকিম (৮০), ফুলপুরের আবুল হোসেন (৬৫), নেত্রকোনা সদরের জোতিন্দ্র (৮৩)।

তিনি আরও বলেন, আইসিইউতে ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১১৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন। এদিকে, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টেজেন টেষ্টে ৩৪৬ টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪৫৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore