For Advertisement
সিরাজগঞ্জের সড়কে সাত সকালেই ঝরল ৩ প্রাণ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী ও চালক নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সলঙ্গা থানার পাঁচলিয়া ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—পাঁচলিয়া এলাকার হায়দার আলী (৬০) ও অটোরিকশার চালক খোদাবক্স সরকার ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫০)।
জানা যায়, বুধবার ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে হায়দার আলী, খোদা বক্স ও শাহাদাত হোসেন বের হন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় তাদের।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, অটোভ্যানের দুইযাত্রী ও চালক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore