Thursday 19 November, 2026

For Advertisement

নিজ ঘরে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

21 August, 2021 7:51:12

নেত্রকোনায় নিজ ঘর থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শরিফা আক্তার কাংসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের রিপন মিয়ার (৪২) স্ত্রী। রিপন মিয়া তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের দাম্পত্য জীবনে এক মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে সাদিয়া আক্তার (১৩) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর ছেলে রিফাত মিয়া (৭) সদর উপজেলায় একটি মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফা আক্তার বিয়ের কিছুদিন পর থেকেই বাবার বাড়ির পাশে ঘর বেঁধে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘুম থেকে জেগে মায়ের গলাকাটা লাশ দেখতে পায় তার মেয়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের খবরের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহের সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে বেলা ১২টার দিকে নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এ হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore