Monday 16 March, 2026
For Advertisement
টাঙ্গাইলে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু
20 August, 2021 11:41:00
টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার পাঁচএলাসিন গ্রামের নাসির, পারভেজ মিয়া এবং আক্কাস মিয়া। তারা তিন বন্ধু।
জানা যায়, বৃহস্পতিবার রাতে নাসিরের দোকানে তিন বন্ধু বসে মদপান করেন। মদের বিষক্রিয়ায় তিনজনই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির এবং পারভেজকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রাত দেড়টার দিকে মারা যান আক্কাসও।
দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, খোঁজখবর নেওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore