Tuesday 25 August, 2026

For Advertisement

রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

15 August, 2021 10:36:59

গত এক দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন সাতজন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) করোনা সংক্রমণে রাজশাহীর চারজন, নাটোরের দুজন এবং পাবনার একজন প্রাণ হারিয়েছেন।

এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং রাজশাহীর একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৩ জনের নমুনায়। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৮১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন।

রবিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩১৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৩০।

বর্তমানে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন, নাটোরের ৫৭ জন, নওগাঁর ২৮ জন, পাবনার ৪২ জন, কুষ্টিয়ার ছয়জন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের একজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন, বগুড়ার একজন, দিনাজপুরের একজন এবং টাঙ্গাইলের একজন রয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore