For Advertisement
মমেকে শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু
করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাত জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন নয় জন।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের ফিরোজা (৬০), ত্রিশালের ইশরাত (৭ মাস), গফরগাঁওয়ের রহিমা খাতুন (৬৫), মুক্তাগাছার মজিদা বেগম (৯০), নেত্রকোনা সদরের মিনতি রানী দাস (৬৫), শেরপুর সদরের ইয়াকুব আলী (৫০) ও গাজীপুরের শ্রীপুরের জুলেখা বেগম (৭০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সুলতান (৫৫), সুফিয়া (৪৫), নান্দাইলের কামাল (৪৫), নেত্রকোনা সদরের মুজিবুর রহমান (৪৫), নাবিলা (২৫), সুধা (৬৭), মোহনগঞ্জের আব্দুর রহিম (৭৫), শেরপুর সদরের বিলকিস (৩৫) ও নকলার সখিনা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান আরও বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore