Thursday 19 November, 2026

For Advertisement

রাজশাহী মেডিকেলে একদিনে করোনায় ২১ জনের মৃত্যু

10 August, 2021 10:30:27

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১৪ জন ও ২ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। আজ মঙ্গলবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ নিয়ে ৭১তম দিনে মোট ১০৫৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে রাজশাহীর ১০ জন, নওগাঁ ও পাবনার ৪ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নাটোরের ১ জন মারা গেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৮১ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.০৯%।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore