For Advertisement
রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও এ রোগের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।
এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোরের তিন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন রোগী ছিলেন।
গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪০৫ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore