Thursday 19 November, 2026

For Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জে বজ্রপাতে ১৭ জন নিহত

4 August, 2021 7:38:54

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা টেলিখারি ফেরীঘাট এলাকায় আজ দুপুর ১২টায় বজ্রপাতে একই পরিবারের সাতজনসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, পদ্মা নদী পার হয়ে একটি বরযাত্রীর দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।

ইউএনও বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন মহিলা। তাৎক্ষণিকভাবে সব মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা না গেলেও জানা গেছে, নিহতদের মধ্যে ১৬ জন সদর উপজেলার এবং একজন শিবগঞ্জ উপজেলার। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুন্নাহার নাসু জানান, হাসপাতালে ৬টি মৃতদেহ এবং ৪ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

তিনি বলেন, আহত চারজনের অবস্থা খুবই সংকটজনক এবং তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore