Friday 28 August, 2026

For Advertisement

রামেকের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ মৃত্যু

3 August, 2021 10:21:05

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাতজনের করোনা পজেটিভ ছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গে ১১ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পর মারা গেছেন একজন।

মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ৭, নাটোর ৫, চাঁপাইনবাবগঞ্জ ৪, নওগাঁ ২ ও পাবনার একজন করে আছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭ জন। রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে বর্তমানে ৩৯২ জন রোগী ভর্তি আছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore