For Advertisement
রামেকের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর সাতজন, পাবনার পাঁচ, নাটোরের তিন, নওগাঁর চার এবং চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের একজন করে রোগী ছিলেন।
চলতি মাসের ২৭ দিনে ৪৬৪ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore