For Advertisement
রাজশাহী মেডিকেলে করোনায় আরও ২০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২০ জন। বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (০৫ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (০৬ জুলাই) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২০ জন মারা গেছেন এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে করোনা। এ ছাড়া ১৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন একজন।
গত এক দিনে মারা যাওয়া ২০ জনের মধ্যে সাতজনের বাড়ি বিভাগে করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া পাবনার চারজন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, কুষ্টিয়ার একজন এবং মেহেরপুরের একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore