Thursday 19 November, 2026

For Advertisement

যমুনায় ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

2 July, 2021 5:50:10

গত কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাছে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে (হার্ড পয়েন্টে) ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদৎ সীমার ১ দশমিক ৪১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত ৬ দিন যাবৎ যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্ন এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে দেখা দিয়েছে ভাঙন। ইতিমধ্যেই জেলার সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর উপজেলার নদীর তীরবর্তী অঞ্চল সূমহে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত কয়েক দিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী কয়েকদিন যদি পানি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বিপদৎসীমা অতিক্রম করতে পারে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore