For Advertisement
রাজশাহীতে করোনা কেড়ে নিল আরও ১২ প্রাণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।
চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হলো। এর আগে গত ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। বাকি সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর একজন করে বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর আরও পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজন মারা গেছেন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore