Wednesday 24 June, 2026

For Advertisement

ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন ঘোষণা

23 June, 2021 5:39:02

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে।

বুধবার (২৩ জুন) দুপুরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান এক সভায় এ ঘোষণা দিয়েছেন। সেখানে বলা হয়, বৃহস্পতিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল প্রকার দোকান ও শপিংমল বন্ধ থাকবে।

গত বছরের ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়, জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore