For Advertisement
করোনা ও উপসর্গে রামেক হাসপাতালে আরও ১৩ প্রাণহানি
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ১৩ জনের মধ্যে পাঁচজন মারা গেছেন প্রাণঘাতী ভাইরাস করোনায়। বাকি আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ১৩ জনের মধ্যে ১২ জনের বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। অন্যজন নাটোরের বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ১৩ জনের মধ্যে সর্বোচ্চ ছয়জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। চারজনের মৃত্যু হয়েছে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। এছাড়া একজন করে মারা গেছেন ১, ২৫ ও ৩৯/৪০ নম্বর ওয়ার্ডে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৭৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৫০ ও রামেক ল্যাবে ১০২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবচেয়ে বেশি ৩৩ দশমিক ৫১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। একই দিনে চাঁপাইনবাবগঞ্জের ২৯ দশমিক ৮৭ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
উল্লেখ্য, করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেলে গত ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩ ও ১৭ জুন ১০, ১৮ জুন ১২ জন, ১৯ জুন ১০, ২০ জুন ১০ জন এবং ২১ জনু ১৩ জন মারা যান।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore