Thursday 25 June, 2026

For Advertisement

কূটনৈতিক ও অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার

28 June, 2023 8:05:26

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ।

বুধবার বিকেলে গুলশান-২ নম্বরে কূটনৈতিক এলাকার সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ ও কার্যাবলি নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মোসতাক আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত সম্মানিত নাগরিক এবং কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ (বুধবার) থেকে অভিজাত এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও অভিজাত এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীর অভিজাত এলাকায় অনেক বিদেশি নাগরিক বসবাস করেন। তারা যাতে ঈদে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদের ছুটিতে নগরীর সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে বাসা-বাড়ি ফাঁকা রেখে অনেকেই গ্রামে গেছেন। সেসব বাসা-বাড়িতে চুরি, ডাকাতি যাতে না ঘটে, সে বিষয়টিও আমাদের নজরে রয়েছে। বাড়ি যাওয়া লোকজন যেন গ্রামে নির্বিঘ্নে ঈদ করতে পারেন-সেই প্রচেষ্টা আমাদের রয়েছে। এ সময় ঈদের ছুটি চলাকালীন র‌্যাবের বাড়তি নিরাপত্তা বহাল থাকবে বলেও জানান তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মোসতাক আহমেদ বলেন, ‘বিশেষ ব্যবস্থার মধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অন্যসময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রোবট পেট্রোলিং, পিকাআপ টহল টিম ও নরমাল অন্যান্য কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে অপরাধ রোধে সার্বক্ষণিক সাইবার মনিটরিং টিমও কাজ করছে।’

ঈদ উপলক্ষে কোনো হুমকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো হুমকি নেই। তবে আমরা সবসময় সতর্ক আছি।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore