For Advertisement
পুলিশ সদর দপ্তরের ব্যারাকে ছড়িয়ে পড়েছে আগুন
মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিট থেকে পুড়ছে দেশের বৃহৎ পাইকারি কাপড়ের আড়ৎ বঙ্গবাজার। পাশেই পুলিশ সদরদপ্তর। সকাল থেকেই ঝুঁকিতে ছিল পুরো এলাকা। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে পুলিশ হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।
এ নিয়ে উদ্বেগ বেড়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাড়ে ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
সেনা, নৌ, ও বিমান বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিজিবিও যোগ দিয়েছে আগুন নেভানোর কাজে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মূল গেটের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore