Friday 20 November, 2026
For Advertisement
ঢাকায় ফের টিসিবির পণ্য বিক্রি শুরু
6 March, 2022 10:36:30
আসন্ন রমজান উপলক্ষে আজ রোববার থেকে রাজধানীতে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে রাজধানীতে রোববার থেকে টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হবে। আর দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে ১৫ মার্চ থেকে রমজানের পণ্য বিক্রি করা হবে।’
বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও নতুন করে টিসিবির পণ্যের দাম বাড়ানো হবে না বলে নিশ্চিত করছেন মুখপাত্র।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাকে পণ্য বিক্রি করে টিসিবি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore