Saturday 2 May, 2026
For Advertisement
দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন
17 June, 2021 10:41:44
পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নবম তলায় এ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২২টি ইঞ্জিন। পরে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দমকল সূত্র জানায়, বুধবার (১৬ জুন) রাত ১০টা ৩২ মিনিট নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সূত্রটি জানায়, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। এদিকে, দিল্লি দমকল দফতর মধ্যরাতে জানায় যে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore