For Advertisement
জুমার নামাজের সময় পুলিশ কম্পাউন্ডে বিস্ফোরণ, নিহত ১৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি পুলিশ কম্পাউন্ডে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাটের ওল্ড পুলিশ লাইন্সের গেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরকভর্তি একটি গাড়ি ওল্ড পুলিশ লাইন্সের গেটে সজোরে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলা হিসেবে ধারণা করছে পুলিশ।
কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ জানিয়েছেন, বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের পাশাপাশি ১৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। পরে খাইবার পাখতুনখোয়া পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় একজন হামলাকারীও নিহত হয়েছেন। বিস্ফোরণের শক্তিতে পুলিশ কম্পাউন্ডের ভেতরের একটি মসজিদের বাইরে গর্তের সৃষ্টি হয়েছে।
হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore