Tuesday 1 September, 2026

For Advertisement

চীনে বিধ্বস্ত উড়োজাহাজের ১৩২ আরোহীর কেউ বেঁচে নেই বলে ধারণা

22 March, 2022 11:41:30

চীনের গুয়াংশি প্রদেশের পার্বত্য এলাকায় বিধ্বস্ত চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজটির ১৩২ আরোহীদের কারও বেঁচে থাকার লক্ষণ নেই বলে ধারণা করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় মর্মাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উড়োজাহাজটি কীভাবে বিধ্বস্ত হলো তা বের করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার দুপুরে গুয়াংশির উঝোউয়ের জেট ইঞ্জিনচালিত বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরপরই সেখানে জঙ্গলে আগুন ধরে যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসে।

বিমানটি বিধ্বস্তের ঘটনায় পরের কয়েক ঘণ্টা তেমন একটা খবর না এলেও স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে চীনের দ্য পিপলস ডেইলি দমকল বিভাগের বরাতে জানিয়েছে, বিধ্বস্ত ওই বিমানটির ধ্বংসাবশেষের মধ্যে জীবনের কোনও চিহ্ন নেই।

চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) জানিয়েছে, ওই উড়োজাহাজটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিং থেকে যাত্রী নিয়ে গুয়াংজুর উদ্দেশে রওনা হয়েছিল। উঝৌ শহরের ওপর দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore