Tuesday 1 September, 2026
For Advertisement
আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ: ইউক্রেনীয় প্রেসিডেন্ট
28 February, 2022 12:45:17
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রবিবার গভীর রাতে বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা সময় খুব ‘গুরুত্বপূর্ণ’ হবে।
সেনা কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সেনারা প্রায় সব দিক দিয়ে গোলাবর্ষণ চালিয়ে যাওয়ায় গতকাল রবিবার ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ছিল এক ‘কঠিন সময়’।
আরেক গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়ার প্রতিবেশী মিত্রদেশ বেলারুশ সেদেশে পারমাণবিক অস্ত্র রাখা অনুমোদন করে ভোট দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরমাণু অস্ত্র ব্যবস্থা ‘উচ্চ সতর্ক অবস্থায়’ রাখার পর এ ঘটনা ঘটল।এ পরিস্থিতিতে জাতিসংঘ আজ সোমবার ১৯৩ সদস্য দেশকে নিয়ে একটি জরুরি বিশেষ অধিবেশনে বসবে।
এদিকে, কঠোর নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে রুশ মুদ্রা রুবেলের দাম ডলারের বিপরীতে আরো নেমে গেছে।
সূত্র: বিবিসি
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore