Sunday 30 August, 2026

For Advertisement

বাইডেনের সঙ্গে কাতার আমিরের বৈঠক

1 February, 2022 12:20:46

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইউক্রেন উত্তেজনার মধ্যেই বৈঠক করেছেন। রাশিয়া জ্বালানী রফতানি কমাতে পারে এমন আশঙ্কার প্রেক্ষিতে এ বৈঠকে ইউরোপীয় মিত্রদের জন্য জ্বালানি আমদানী নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হবে।

শেখ তামিম বিন হামাদ আল-থানি হচ্ছেন প্রথম উপসাগরীয় রাষ্ট্রপ্রধান যিনি বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ওভাল অফিসে তার সঙ্গে বৈঠক করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি শেখ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কংগ্রেসের সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।

মস্কো জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত গ্রহন করলে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষতিগ্রস্থ ইউরোপীয় দেশগুলো রাশিয়ান রপ্তানিতে ব্যাঘাত ঘটাতে পারবে কিনা তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জরুরি এজেন্ডা।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, কাতার ভালো বন্ধু, নির্ভরযোগ্য ও সক্ষম অংশীদার হতে পারে যুক্তরাষ্ট্রের। মার্কিন কংগ্রেসকে আমি জানাতে চাই যে, ন্যাটোর বাইরে কাতারকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে গণ্য করা হবে। অনেক আগেই এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিলো।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore