Tuesday 1 September, 2026

For Advertisement

পশ্চিমবঙ্গে লাইনচ্যুত হয়ে দুমড়েমুচড়ে গেল ট্রেন, তিন লাশ উদ্ধার

13 January, 2022 8:37:44

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে। একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ১৬ জনকে ময়নাগুড়ি হাসপাপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর ট্রেনটির ৬-৭টি কামড়া একেবারে দুমড়েমুচড়ে যায়। একটি কামরার উপরে উঠে যায় অন্যটি।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাটনা থেকে ছাড়ার সময় ট্রেনটিতে প্রায় ৭০০ যাত্রী ছিলেন। পরে বিভিন্ন স্টেশন থেকে যাত্রীরা নামা-ওঠা করেন।

ভয়াবহ দুর্ঘটনার পর ৫১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকেই ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

প্রত্যক্ষদর্শীরা রেললাইনের দু’পাশে যাত্রীদের পড়ে থাকতে দেখেছেন। অনেকে দুমড়েমুচড়ে যাওয়া কামরায় আটকে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা সঞ্জীব নট্ট বলেন, এলাকার লোকজন এবং স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ট্রেনের ১২টা কামরা পড়ে রয়েছে। ভেতরে প্রচুর যাত্রী আটকে আছে। তাদের সকলেই চিৎকার করছেন। আমরা অত্যন্ত অসহায় বোধ করছি।

রেলের একজন কর্মকর্তা জানান, দ্রুত উদ্ধারকার্য পরিচালনা করা হচ্ছে। কিন্তু অন্ধকারে উদ্ধারকারীদের খুব সমস্যায় পড়তে হচ্ছে।

জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। চিকিৎসক নার্সদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কোভিড-বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পান তিনি।

সঙ্গে সঙ্গেই কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টির খোঁজ নেন মমতা। দ্রুত উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore