Sunday 30 August, 2026

For Advertisement

আজারবাইজানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

1 December, 2021 10:30:29

আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

আজারবাইজানের সেনাবাহিনী বলেছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore