Wednesday 24 June, 2026

For Advertisement

জাতিসংঘের সম্মেলনে ৫টি প্রতিশ্রুতি দিয়েছে ভারত

2 November, 2021 7:28:12

জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে ৫টি প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ ভারত। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব প্রতিশ্রুতি দেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন রুখতে তথা উষ্ণায়নের মাত্রা হ্রাস করতে পাঁচ প্রতিশ্রুতি দিল ভারত। সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে জাতিসংঘকে ‘পঞ্চামৃত’ বলে আখ্যা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তার দাবি, ২০৭০ সালের মধ্যে কার্বন দূষণের মাত্রা পুরোপুরি কমিয়ে ফেলার লক্ষ্যমাত্রা পূরণ করবে ভারত। সব মিলিয়ে মোট পাঁচটি প্রতিশ্রুতিকে বিশ্বের কাছে ভারতের ‘পঞ্চামৃতের উপহার’ বলেও বর্ণনা করেছেন মোদী।

ভারতের দেওয়া ৫টি প্রতিশ্রুতি হলো

১. ২০৩০ সালের মধ্যে অ-জীবাশ্ম শক্তির উৎপাদন বাড়িয়ে ৫০০ গিগাওয়াট করবে ভারত।

২. ওই সময়ের মধ্যে (২০৩০ সালের মধ্যে) ভারতে শক্তির চাহিদার ৫০ শতাংশই পূরণ করা হবে পুনর্নবীকরণ শক্তির মাধ্যমে।

৩. চলতি বছর থেকে আগামী ২০৩০ সালের মধ্যে ভারত যে পরিমাণ কার্বন দূষণ করতে পারে বলে মনে করা হচ্ছে, তার থেকে ১০০ কোটি টন কম কার্বন নিঃসরণ করবে।

৪. ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কম করার লক্ষ্য রয়েছে ভারতের।

৫) সর্বশেষে, ২০৭০ সালের মধ্যে কার্বন দূষণের মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণ করবে ভারত।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore