Monday 16 March, 2026

For Advertisement

আফগানিস্তান নতুন বিপজ্জনক অধ্যায়ে প্রবেশ করেছে: জাতিসংঘ

13 September, 2021 9:21:12

আফগানিস্তান নতুন বিপজ্জনক অধ্যায়ে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে।

তিনি বলেন, তালেবান গতমাসে ক্ষমতা দখলের পর আফগানিস্তান ‘নতুন এবং এক বিপজ্জনক’ অধ্যায়ে প্রবেশ করেছে। নারীরাসহ জাতিগত এবং ধর্মীয় অনেক সম্প্রদায়ই গভীরভাবে উদ্বিগ্ন। তালেবান নারী অধিকার সমুন্নত রাখার আশ্বাস দিলেও গত তিন সপ্তাহে এর উল্টোটাই দেখা গেছে। তারা নারীদেরকে রেখে অন্তরালে। তালেবানের নতুন সরকারে নারী প্রতিনিধিত্ব না থাকা নিয়েও ব্যাশেলেট হতাশা প্রকাশ করেন।

সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আফগানিস্তানের তালেবান শাসকরা প্রকাশ্যে মানবাধিকার বিশেষত, নারী অধিকার রক্ষায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা ভঙ্গ করছে। তারা নারীদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে, কিশোরীদের স্কুলে যেতে বাধা দিচ্ছে। এমনকি ঘরে ঘরে পুরোনো শত্রুদের খুঁজে বেড়াচ্ছে। কোথাও কোথাও ১২ বছরের মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। নারীদের ঘরে থাকতে বলা হয়েছে সে ১৯৯৬-২০০১ সালের সময়কার তালেবান শাসনের মতো।

তাছাড়া, আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারের নিরাপত্তা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণার পরও তালেবান প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে জানিয়েছেন ব্যাশেলেট।

ওইসব কর্মকর্তাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করা লোকজনদের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালানোর একাধিক অভিযোগ পেয়েছে জাতিসংঘ। তাছাড়া জাতিসংঘের কয়েকজন স্টাফও বাড়তে থাকা হামলা এবং হুমকির খবর জানিয়েছে।

ব্যাশেলেট জানান, আফগান সামরিক বাহিনীর সদস্যদের ওপর প্রতিশোধ হামলা হওয়ার খবরও তারা পেয়েছেন। ফলে আফগানিস্তানে মানবাধিকারের বিষয়টি নজরে রাখার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore