For Advertisement
ভারতে আবারও করোনায় ভয়াবহতায় বেড়েছে মৃত্যু
ভারতে শুক্রবার (৬ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃতের সংখ্যা নেমেছিল ৫০০ এর নীচে। কিন্তু শনিবার তা আবার বেড়েছে। এদিকে মৃত্যু বাড়লেও আবারও কমেছে দেশটিতে আক্রান্তের সংখ্যা। তিন দিন পর আবারও তা ৪০ হাজারের নীচে নামল। গত একদিনে দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে ভারতে অল্প হলেও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।
শনিবার (৭ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে প্রায় ৬ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনে।
অন্যদিকে সংক্রমণ কমলেও শনিবার ভারতে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে দৈনিক মৃত্যু গত কয়েকদিন ৫০০-র নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে দেড় শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জন।
কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজারের সামান্য কম। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৫৩৯। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ প্রায় একই আছে। ওড়িশাতে তা ১ হাজার ২০৮। আসামে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে নেমেছে। বাকি সব রাজ্যেই তা এক হাজারের নীচে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে রোজ সংক্রমিত হচ্ছেন ৫০০ এর বেশি মানুষ। ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ার কারণে দুই হাজার মতো কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৫৩ জন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore