Thursday 23 April, 2026
For Advertisement
রসুনের মজাদার ভর্তা
15 October, 2024 6:11:47
সবসময় মাছ-মাংস খেতে ভালো লাগে না। স্বাদে পরিবর্তন আনতে রসুনের ভর্তা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে দারুণ সুস্বাদু এই ভর্তা। জেনে নিন রেসিপি।
প্যানে খানিকটা সরিষার তেল গরম করে কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন। মচমচে করে ভেজে উঠিয়ে নিন প্যান থেকে। একই প্যানে আরও কিছুটা সরিষার তেল যোগ করে পৌনে এক কাপ দেশি রসুনের কোয়া দিয়ে দিন। দেশি রসুনের কোয়া দ্রুত ভাজা হয়ে যায়, ঝাঁজও থাকে বেশি। কোয়াগুলো লালচে হয়ে গেলে উঠিয়ে একই প্যানে দিয়ে দিন আধা চা চামচ কালোজিরা ও আধা কাপ পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে ভাজুন
ভেজে রাখা মরিচের বোঁটা ফেলে ভালো করে চটকে ভেঙে নিন। ভেজে রাখা পেঁয়াজ ও কালো জিরা দিয়ে দিন। স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিন সবকিছু। শেষে রসুনের কোয়াগুলো চটকে আধাভাঙা করে মিশিয়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
সূত্র: বাংলা ট্রিবিউন
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore