Thursday 30 July, 2026

For Advertisement

চাপিলা মাছ ভুনা রান্নার রেসিপি

27 August, 2024 6:03:02

চাপিলা মাছ ভুনা রান্নার রেসিপিটা চলুন চট করে দেখে নেয়া যাক।

উপকরণ:
চাপিলা মাছ (৫০০ গ্রাম)
পেঁয়াজ কুচি (১ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী
প্রথমেই চাপিলা মাছের আইশ ছাড়িয়ে হালকা লবন আর হলুদ মেখে হালকা করে ভেজে নিন।

এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সামান্য নরম হয়ে এলে কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন। এবারে এতে ভেজে রাখা চাপিলা মাছ দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন, নামানোর আগে আগে ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore