Wednesday 24 June, 2026

For Advertisement

মরিচ খোলা তৈরির রেসিপি

8 July, 2024 6:34:06

কলাপাতায় বিভিন্ন ধরনের মাছ, একটু বেশি ঝাল আর বিভিন্ন পদের মসলা দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। গরম ভাতের সঙ্গে মরিচখোলা হলে জমে বেশ। নোয়াখালি অঞ্চলের ঐতিহ্যবাহী রান্না হলেও এটি অনেক জায়গায় রান্নার প্রচলন আছে। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু মরিচখোলা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে
পাঁচমিশালি মাছ- আধা কেজি
পেঁয়াজ কুচি-১ কাপ
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
শুকনো মরিচ বাটা- ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ২টি
লবণ- স্বাদমতো
ধনিয়া পাতা কুচি- ৩ টেবিল চামচ
সরিষার তেল- ১/৪ কাপ।
আরো পড়ুন:
পোয়া মাছের চচ্চড়ি রেসিপি
রুই মাছের পাকোড়া তৈরির রেসিপি
মুড়িঘন্ট রান্নার সহজ রেসিপি
লেবু ইলিশ রান্নার রেসিপি
যেভাবে তৈরি করবেন
পুঁটি, চিংড়ি, কাচকিসহ পাঁচমিশালি মাছ নিন। বড় কোনো মাছ নিলে তা ছোট ছোট টুকরা করে নেবেন। মাছগুলো ভালো করে ধুয়ে প্যানে নিন। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, হলুদ গুঁড়া, কাঁচা মরিচের টুকরা, স্বাদমতো লবণ, সরিষার তেল ও ধনিয়া পাতা কুচি দিয়ে দিন। হাত দিয়ে ভালো করে মেখে নিন সবগুলো উপকরণ।

একটি কচি কলাপাতা পরিষ্কার করে মুছে মাঝের মোটা অংশে ছুরি দিয়ে দাগ কেটে নিন। এতে মাছের মিশ্রণ মোড়ানোর সময় ছিঁড়ে যাবে না পাতা। কলাপাতার মাঝে পাতলা করে মসলামাখা মাছ বিছিয়ে চারপাশ থেকে পাতা মুড়ে ঢেকে দিন। তেল বা মসলা যেন বের হতে না পারে সেজন্য আরও একটি পাতা দিতে মুড়িয়ে টুথপিক ও সুতা দিয়ে আটকে নিন ভালো করে।

চুলায় বসানোর দশ মিনিট আগে মাঝারি আঁচে তাওয়া গরম করে রাখুন। তাওয়ার উপর কলাপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে আধা ঘণ্টার জন্য রাখুন এভাবেই। এরপর উল্টে দিয়ে আরও আধা ঘণ্টা রাখুন একই আঁচে। এক ঘণ্টা পর নামিয়ে পাতা কেটে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore