Wednesday 24 June, 2026

For Advertisement

মিষ্টি কুমড়ার খোসা ভর্তার সহজ উপায়

24 February, 2024 6:29:02

উপকরণঃ

– মিষ্টি কুমড়ার খোসা ২ কাপ,

– রসুন ৮/১০ কোয়া,

– কাঁচা মরিচ ৩/৪ টি,

– কালোজিরা ১ চা চামচ,

– লবণ পরিমাণমতো,

– সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালিঃ মিষ্টি কুমড়া কাটার সময় একটু মোটা করে খোসা কেটে রাখতে হবে। পাত্রে সরিষার তেল দিয়ে তেল গরম হলে মিষ্টি কুমড়ার খোসা, আস্ত রসুন, কাঁচা মরিচ ও লবণ দিয়ে ভাজতে হবে।

প্রয়োজনে সামান্য পিষে দেওয়া যেতে পারে। পানি শুকিয়ে গেলে কালোজিরা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে পাটায় বেটে নিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মিষ্টি কুমড়ার খোসা ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore