Friday 23 October, 2026

For Advertisement

খিচুড়ির সাথে হাঁসের মাংসের ঝাল কোরমা

5 December, 2023 5:08:53

আজকের রেসিপিতে থাকছে খিচুড়ির সাথে হাঁসের মাংসের ঝাল কোরমা।
উপকরণ:
হাঁসের মাংস- ১ কেজি

আলু – ৩টি

তেজপাতা, এলাচ, দারচিনি- ২টি করে

গোটা গোলমরিচ- ১ চা চামচ

পেঁয়াজ বাটা- ৩ চা চামচ

রসুন থেঁতো করা- ৪ কোঁয়া

রসুন বাটা- ২ চা চামচ

আদা বাটা- ২ চা চামচ

জিরা বাটা- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ২ চা চামচ

লালমরিচ গুঁড়ো- ২ চা চামচ

কাঁচামরিচ বাটা- ১ চা চামচ

টক দই- ১ কাপ

লবণ- স্বাদ অনুযায়ী

কাজুবাদাম পেস্ট- ২ চা চামচ

টমেটো পিউরি- ২ চা চামচ

জায়ফল ও জয়িত্রী গুঁড়ো- সামান্য

শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়ো- ১ চা চামচ

তেল- ১/২ কাপ

প্রস্তুত প্রণালি:
১) প্রথমে হাঁসের মাংস ভাল করে ধুয়ে নিন। কাঁচামরিচ বাটা, আধা কাপ টকদই ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন ২০ মিনিটের জন্য। অন্যদিকে, আলুগুলো টুকরো করে কেটে রাখুন।

২) এবার একটি বড় প্যানে তেল গরম করে নিন। তাতে গোটা গোলমরিচ, তেজপাতা, এলাচ ও দারচিনি, থেঁতো করা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিন।

৩) তারপর একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে কষিয়ে নিন। এ সময় সামান্য পানি দিতে দিন। যাতে মসলা না পুড়ে যায়।

৪) মসলা কষানো হলে তাতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লালমরিচ গুঁড়ো ও লবণ দিতে হবে।

৫) এরপর মেরিনেট করে রাখা হাঁসের মাংস ও টুকরো করে রাখা আলু দিয়ে দিন। চুলা মাঝারী আঁচে রাখুন। সব উপাদান কষিয়ে নিন।

৬) এবার টমেটো পিউরি, কাজুবাদাম পেস্ট আর বাকি টক দই দিয়ে নেড়ে নিন।

৭) মাংস ও আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ২০ মিনিট মাঝারী আঁচে রান্না করুন।

৮) ঝোল একটু ঘন হয়ে গেলে জায়ফল-জয়িত্রী গুঁড়ো ও শুকনো খোলায় টেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে।

৯) ব্যস, ৫ মিনিট দমে রাখলেই রান্না শেষ! অনেকেই বলেন, হাঁসের মাংস সেদ্ধ হতে সময় লাগে। কিন্তু কোরমার এই রেসিপিতে টক দই ব্যবহার করা হয়। আর এতেই মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore