Tuesday 18 August, 2026

For Advertisement

শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ

19 October, 2023 6:07:11

অনেকেই সবজি হিসেবে শিম পছন্দ করে থাকে। বিশেষ করে পছন্দের তালিকায় শিমের বিচি অন্যতম। এতে রয়েছে উচ্চমানের ফাইবার প্রোটিন, যা শরীরের জন্য খুবই প্রয়োজন। এতে কোনো কোলেস্টেরল নেই। শিমের বিচিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে, যা হজমে সাহায্য করে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন।

উপকরণ:
– চিংড়ি মাছ ৫০০ গ্রাম

– তেল পরিমাণ মতো

– পেঁয়াজ কুচি ১ কাপ

– কাঁচামরিচ ফালি ৪-৫টি

– আদা বাটা ১ চা চামচ

– রসুন বাটা ১ চা চামচ

– জিরা বাটা ১ চা চামচ

– ধনে গুঁড়া ১ চা চামচ

– লবণ স্বাদ মতো

– হলুদ গুঁড়া ১ চা চামচ

– মরিচ গুঁড়া দেড় চা চামচ

– পানি পরিমাণ মতো

– শিমের বিচি পরিমাণ মতো

– টমেটো পরিমাণ মতো

– ধনেপাতা কুচি পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল দিন। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনেগুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

কষানো হলে চিংড়ি মাছ ও পানি দিয়ে আবারো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হলে শিমের বিচি, পানি ও টমেটো দিয়ে রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ ফালি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শিমের বিচি দিয়ে চিংড়ি মাছ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore