Wednesday 28 October, 2026
For Advertisement
ধনিয়া পুদিনার চাটনি
11 October, 2023 6:30:24
উপকরণঃ
– ১ কাপ ধনে পাতা কুচি,
– আধা কাপ পুদিনা পাতা কুচি,
– আধা কাপ তেঁতুল গোলানো পানি,
– ১/৪ কাপ চীনাবাদাম,
– ১ টেবিল চামচ আদাকুচি,
– ৩-৪ টি কাঁচা মরিচ,
– ১ চা চামচ চিনি,
– ১ চা চামচ লেবুর রস,
– লবণ স্বাদমতো।
পদ্ধতিঃ ধনে ও পুদিনা পাতা ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট এবং ছেঁকে আলাদা করে রাখুন। চীনাবাদাম পানিতে ভিজিয়ে রাখুন ২০-২৫ মিনিট যাতে নরম হয়।
এরপর সবকটি উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করে ফেলুন। লেবুর রস ব্যবহার করা হয় যাতে চাটনির রঙে কোনো পরিবর্তন না আসে। এয়ারটাইট বোতলে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই চাটনি।
Latest
For Advertisement
সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২
অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭
Developed by WebsXplore