Friday 20 November, 2026

For Advertisement

বরিশালের স্পেশাল হাতে মাখা ইলিশ ভুনা

27 August, 2023 5:47:17

বাংলাদেশের একেক জেলায় একেক রান্নার বিশেষ খাবার জনপ্রিয়। চলছে ইলিশের মৌসুম, এ সময় খাবার টেবিলে ইলিশের দুই একটি আইটেম না থাকলে কি চলে। তাই আসুন জেনে নেই বরিশালের স্পেশাল হাতে মাখা ইলিশ ভুনা রেসিপি-

উপকরণ

ইলিশ মাছ- ৫০০ গ্রাম
বাটা পেঁয়াজ- ২ টেবিল চামচ
সরিষার তেল- ৪ টেবিল চামচ
সয়াবিন তেল- ৪ টেবিল চামচ
আস্ত কাঁচামরিচ- কয়েকটি
পেঁয়াজ কুচি- ১ কাপ (মোটা কুচি)
মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- কোয়ার্টার চা চামচ
লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালি

পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। মাখা হলে বাটা পেঁয়াজ দিয়ে আবারও মেখে নিন। এবার ইলিশের টুকরা দিয়ে দিন মসলার মিশ্রণে। ভালো করে মাখুন। একটি ফ্রাই প্যানে সরিষার তেল ও সয়াবিন তেল গরম করে ইলিশের টুকরা হালকা করে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না। এক মিনিট ভাজা হলে মাছগুলো প্যানের সাইডে সরিয়ে রেখে একপাশে মেখে রাখা মসলাগুলো দিয়ে দিন। আধা কাপ পানি দিয়ে মসলার বাটি ধুয়ে সেটা দিয়ে দিন প্যানে। কয়েক মিনিট পর মাছ উল্টে দিন। চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে প্যান ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে মাছ উল্টে আবারও ঢেকে দিন। ৫ থেকে ৬ মিনিট পর ঢাকনা তুলে আস্ত কাঁচামরিচ দিয়ে দিন। চুলার আঁচ একদম কমিয়ে দমে রাখুন ২ মিনিট। পরিবেশন করুন গরম গরম। তথ্য সূত্র: অনলাইন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore