Friday 20 November, 2026

For Advertisement

লেবু পাতায় বেলে মাছ চচ্চড়ি

28 February, 2023 6:49:43

বিভিন্ন রকম ছোট মাছের মধ্যে বেলে মাছ অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে। বেলে মাছ অনেক ভাবেই রান্না করা যায়। তবে দুপুর বেলায় গরম ভাতে লেবু পাতা দিয়ে বেলে মাছের চচ্চড়ি হলে আর কি চাই। অল্প সময়ের মধ্যে মজার এ খাবারটি তৈরি করতে রেসিপিটি জেনে নিন।

উপকরণ
বেলে মাছ ১/২ কেজি

পেঁয়াজ ১ কাপ

রসুন ১/৪ কাপ

হলুদ গুঁড়া ১/২ চামচ

মরিচ গুঁড়া ১/২ চামচ

লবণ ১/২ চামচ

তেল ২ টেবিল চামচ

কাঁচা মরিচ ৪-৫টা

পানি ১/২ কাপ

লেবুর রস ১ চা চামচ

লেবু পাতা ৩-৪টা

প্রাণালি প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, মাছ, তেল দিয়ে ভালোভাবে মেখে ফালি করা কাঁচামরিচ দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। লেবুর রস দিয়ে নেড়ে লেবু পাতা দিয়ে দিন। এবার ঢেকে আরও ৩ থেকে ৪ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore