Thursday 12 March, 2026

For Advertisement

ভাপে কৈ মাছ

2 December, 2022 10:58:28

উপকরণঃ

– মাঝারি আকারের কই মাছ ৬-৭টি,

– পেঁয়াজ বেরেস্তা ১ কাপ,

– লেবুর রস ২টেবিল চামচ,

– সরিষা বাটা ১ টেবিল চামচ,

– পোস্ত বাটা ১ টেবিল চামচ,

– হলুদ গুঁড়ো আধা চা চামচ,

– মরিচ গুঁড়ো ১ চা চামচ,

– জিরা বাটা ১ চা চামচ,

– লবণ পরিমাণমতো,

– সরিষার তেল ৪টেবিল চামচ।

প্রণালীঃ মাছ পরিষ্কার করে মাছের গায়ে দাগ কেটে লবণ ও লেবুর রস মাখিয়ে ২৫-৩০ মিনিট রেখে দিন। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে মাছের গায়ে ভালো করে লাগিয়ে রাখুন।

একটি সসপ্যানে মাছ সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্টিমার বা প্রেসারকুকারে ৩০-৩৫ মিনিট রান্না করতে হবে৷ চুলা বন্ধ করে আরও ২০-২৬ মিনিট রেখে গরম ভাত অথবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন ভাপে কৈ মাছ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore