For Advertisement
বাসি খাবার দিয়ে সহজেই বানিয়ে ফেলুন মুখরোচক পাঁচ নাস্তা
বাড়ি হোক বা রেস্টুরেন্ট, খাবার অপচয় করা মোটেও ভালো কথা নয়। একেবারে মাথা গুণে মাপ মতো খাবার তৈরি করাও সম্ভব নয়। তাই প্রতিদিনের কিছু না কিছু বেঁচে যাওয়া খাবার ফ্রিজে থেকেই যাচ্ছে। তাহলে উপায়? রাতের উদ্বৃত্ত খাবার ফেলে না দিয়ে, সেই বাসি খাবার দিয়ে বানিয়ে নিতে পারেন মুখরোচক বিভিন্ন নাস্তা।
চলুন তবে জেনে আসি এমন পাঁচটি সহজ এবং মুখরোচক নাস্তার রেসিপি বাসি ভাত দিয়ে ভেজিটেবল রাইস
কড়াইতে অল্প একটু তেল গরম করে নিন। এর মধ্যে দিন পেঁয়াজ এবং রসুন কুচি। হালকা ভাজা হয়ে এলে একটু ভাপিয়ে রাখা সবজি দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করে, ওই রেখে দেওয়া ভাত দিয়ে দিন। এরপর দিন আন্দাজ মতো লবণ এবং চিনি। ইচ্ছা হলে উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। চটজলদি তৈরি হয়ে যাবে ভেজিটেবল রাইস।
বাসি সবজি দিয়ে রুটি-সবজির রোল
বাড়ির খুদে সদস্যরা একেবারেই সবজি খেতে চায় না। রুটি খাওয়া নিয়েও প্রতিদিন ঝামেলা করে। সন্তানকে বানিয়ে দিন রুটি-সবজির রোল। কড়াইতে অল্প একটু মাখন দিয়ে বেঁচে যাওয়া সবজি দিয়ে দিন। চাইলে একটু পনীরও গ্রেট করে দিতে পারেন। এরপর দিন টমেটো পিউরি। ভালো করে নাড়াচাড়া করে রুটির মধ্যে দিয়ে রোল করে পাঁচ মিশালি সবজি দিয়ে স্যান্ডুইচ
অফিসে গিয়ে দুপুরে কী খাবেন? বেরোনোর আগে হাতে খুব বেশি সময়ও থাকে না। তাই বেঁচে যাওয়া পাঁচ মিশালি সবজি ভালো করে চটকে মেখে নিন। তার মধ্যে দিন মেয়োনিজ এবং টমেটো সস্। ভালো করে মিশিয়ে নিয়ে পাউরুটির মধ্যে ভরে নিন। গ্রিল করে নিলেই স্যান্ডুইচ তৈরি হয়ে যাবে।
পাউরুটির গোলাপজাম
রাতে খাওয়ার পর অনেক সময়েই মিষ্টি খেতে ইচ্ছা করে। তখনই গিয়ে কিনে আনা সম্ভব না হলে, বাড়িতে থাকা পাউরুটি দিয়ে বানিয়ে নিতে পারেন গোলাপজাম।
কী করে বানাবেন? খুব সহজ। প্রথমে পাউরুটির চার ধার কেটে বাদ দিয়ে দিন। পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে, গুঁড়ো দুধ এবং ঘন ক্রিম দিয়ে ভালো করে চটকে মেখে নিন। তারপর গোল গোল করে বলের আকারে গড়ে নিন। তেলে ভেজে, চিনির রসে ডুবিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপজাম।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore