For Advertisement
শাপলা লতি দিয়ে লইট্ট্যা শুটকি
উপকরণ
শাপলা লতি- ১ কাপ, ছোট করে টুকরা করা
লইট্টা শুটকি- ১০ টুকরা (ছোট করে)
পেঁয়াজ কুচি- ২টা
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ চা চামচ
আস্ত রসুন- ১০ কোয়া
হলুদ গুঁড়া- ১/২ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১ চিমটি
লবণ- ১ চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
প্রণালি
১) প্রথমে লইট্টা শুটকি নিয়ে ৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে। তারপর তা ৩০ মিনিট সেই গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে।
২) তারপর শিল-পাটায় ছেঁচে কাঁটা বেঁছে রাখুন।
৩) এবার একটি কড়াইতে অল্প তেল দিয়ে তাতে শুটকি ভেজে নিন।
৪) বাকি তেল দিয়ে সেখানে পেঁয়াজ, মরিচ আর সব মসলা দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৫) এবার ১ কাপ পানি দিয়ে মসলা আর শুটকি কষানো হয়ে গেলে এবার এতে শাপলা লতি দিয়ে দিন ও ৫-৬ মিনিট রান্না করুন।
ব্যস! হয়ে গেল মজাদার শাপলা শুটকি! গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজার তরকারিটি!
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore