For Advertisement
জালি কাবাব বানানোর রেসিপি
বিরিয়ানি, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু এই কাবাব। আবার বানাতেও পারবেন খুব সহজে। জেনে নিন রেসিপি…
উপকরণঃ
– গরুর মাংসের কিমা ২ কাপ,
– টক দই ১ টেবিল চামচ,
– পেঁয়াজ কুচি ১/৪ কাপ,
– কাঁচা মরিচ ২ টেবিল চামচ,
– ব্রেড ২টি (সাদা বা বাদামি),
– ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ,
– পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ,
– টমেটো সস ১ টেবিল চামচ,
– জয়ফল ও জয়ত্রী গুঁড়া ১ চা চামচ,
– টালা জিরার গুঁড়া আধা চা চামচ,
– মরিচ গুঁড়া ১ চা চামচ,
– লবণ স্বাদমতো,
– গরম মসলা গুঁড়া আধা চামচ,
– আদা, রসুন বাটা ১ চা চামচ,
– ডিম ১টি,
– ব্রেড ক্রাম প্রয়োজনমতো,
– তেল ভাজার জন্য।
প্রণালীঃ
ব্রেড সামান্য পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। বিস্কুটের গুঁড়া ও ডিম বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। কাবাবের আকার করে বানিয়ে নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্ব কিংবা বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। এরপর ডিমে ডুবিয়ে গরম তেলে ভেজে তুলুন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore