Monday 17 August, 2026

For Advertisement

ছোলার ডালে মাংস

20 July, 2022 11:03:35

ছোলার ডালে মাংস বানানো যেমন সহজ, তেমনি খেতেও সুস্বাদু। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এটি। আসুন জেনে নেই রেসিপি…

উপকরণঃ

– গরুর মাংস ৫০০ গ্রাম,

– ছোলার ডাল ২৫০ গ্রাম,

– আদা বাটা ২ টেবিল চামচ,

– রসুন বাটা ২ টেবিল চামচ,

– জিরা বাটা ১ টেবিল চামচ,

– পেঁয়াজ কুচি ১ কাপ,

– হলুদ গুঁড়া ১ চা চামচ,

– কাঁচামরিচ ৫/৬টি,

– শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ,

– লবণ পরিমাণমতো,

– তেজপাতা ২-৩টি,

– দারুচিনি ২-৩ টি,

– এলাচ, লবঙ্গ ২-৩ টি,

– সয়াবিন তেল ১/৪ কাপ,

– ঘি ১ টেবিল চামচ।

প্রণালীঃ প্রথমে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে মাংস দিয়ে আবার একটু কষিয়ে ভিজিয়ে রাখা ডাল দিতে হবে।

ডাল ও মাংস একসাথে অল্প আঁচে রান্না করতে হবে। নামানোর আগে ঘি ও কাঁচামরিচ ফালি দিয়ে নামাতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore