Friday 20 November, 2026

For Advertisement

কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস

30 June, 2022 11:38:20

কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির মাংস রান্না একবার যে খেয়েছে সে আর ভুলতে পারবে না। সুস্বাদু এই রান্নার নিয়ম খুব সহজ। কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্নার রেসিপি শিখে নিন আজ।

উপকরণ: ১ কেজি মুরগির মাংস, কাঁঠালের বিচি আস্ত ১০-১২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, নারিকেলের দুধ ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, জিরা বাটা আধা চা-চামচ, এলাচ-৩-৪টি, দারুচিনি ২ টুকরা, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, স্বাদমতো লবণ এবং প্রয়োজনমতো তেল।

রেসিপি: প্রথমে কাঁঠালের বিচির খোসা ছড়িয়ে পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর কুলা অথবা মাটির পাত্রে ঘষে লাল অংশ তুলে ফেলুন। এবার সসপ্যানে তেল গরম করে সেখানে এলাচ, দারুচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হয়ে এলে এতে মরিচ গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে একটু কষিয়ে নেবার পর মাংস এবং কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে ফেলুন। এবার অল্প অল্প করে নারিকেলের দুধ দিয়ে কষিয়ে নেবার পর আধা কাপ গরম পানি এবং বাকি নারিকেলের দুধ দিয়ে ঢেকে দিন। কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেলে গরম মসলার গুঁড়া এবং কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে ফেলুন। কাঁঠালের বিচি মুরগি রান্না হয়ে গেল। এখন গরম ভাতের সাথে জমিয়ে খেতে পারেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore