Friday 20 November, 2026

For Advertisement

পটল ভর্তা তৈরির রেসিপি

24 June, 2022 6:47:59

গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন বেশিরভাগ বাঙালি। ভর্তা তৈরি করা যায় বিভিন্ন ধরনের উপাদান দিয়ে। বেশিরভাগ ভর্তা তৈরি হয় সবজি দিয়ে। যারা পটলের সবজি খেতে খুব বেশি পছন্দ করেন না, তারা তৈরি করতে পারেন পটলের ভর্তা। এটি কিন্তু খেতে অনেক সুস্বাদু। চলুন তবে পটল ভর্তা তৈরির রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

পটল সেদ্ধ- দেড় কাপ

চিংড়ি মাছ সেদ্ধ- ৫-৬টি

সরিষা বাটা- ১ চা চামচ

রসুন- ১ কোয়া

শুকনা মরিচ ভাজা- ৩-৪ টি

পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো

ধনেপাতা- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

পটল সেদ্ধ করে তার সঙ্গে সরিষা বাটা ও চিংড়ি মাছ সেদ্ধ ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন হালকা করে ভেজে নিন। ভাজা পেঁয়াজ ও রসুন পটলের সঙ্গে দিয়ে মিশিয়ে নিন। মেশানো হলে শুকনা মরিচ, লবণ ও ধনেপাতা দিয়ে মাখিয়ে পরিবেশন করুন সুস্বাদু পটল ভর্তা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore