Friday 20 November, 2026

For Advertisement

সুস্বাদু ডালের বড়া দিয়ে রুই মাছ

16 June, 2022 12:56:28

ডালের বড়া খেয়েছেন নিশ্চয়ই। ডালের বড়া দিয়ে রুই মাছ আরো বেশি সুস্বাদু হয়। তাছাড়া এই খাবারটি অনেক পুষ্টিকর হয়। আর এটি তৈরি করাও বেশ সহজ। চলুন তবে জেনে নেয়া যাক ডালের বড়ি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি-

উপকরণ:

– রুই মাছ ৫-৬ টুকরো,

– ডালের বড়া ৮-১০ টি,

– পেঁয়াজ বাটা ২ চা চামচ,

– রসুন বাটা আধা চা চামচ,

– হলুদের গুঁড়া আধা চা-চামচ,

– মরিচের গুঁড়া আধা চা-চামচ,

– লবণ পরিমাণমতো,

– জিরা বাটা আধা চা চামচ,

– সয়াবিন তেল পরিমাণমতো,

– জিরার গুঁড়া পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী: মাছগুলোতে হলুদ, লবণ ও মরিচের গুঁড়া মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ডালের বড়া হালকা করে ভেজে নিন।

তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। তেল ছাড়লে পরিমাণমতো পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে ডালের বড়া দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পরে মাছ দিয়ে দিন। একটু পরে নামিয়ে নিন।

নামানোর সময় জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল সুস্বাদু ডালের বড়া দিয়ে রুই মাছ। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore