Tuesday 18 August, 2026

For Advertisement

মচমচে পটল ভাজা রেসিপি

30 May, 2022 12:56:49

পটল রান্না তো সব সময় খাওয়া হয়। স্বাদের একঘেয়েমি দূর করতে রান্নার বদলে ভেজে নিতে পারেন পটল। মচমচে পটল ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

উপকরণ:

– ৩০০ গ্রাম পটল,

– বেসন ৪ টেবিল চামচ,

– ময়দা ২ টেবিল চামচ,

– চালের গুঁড়া ২ টেবিল চামচ,

– হলুদের গুঁড়া সামান্য,

– ধনিয়া গুড়া সামান্য,

– ভাজা জিরা ও গরম মসলা গুঁড়া সামান্য,

– কাঁচা মরিচ ২ টা,

– আদা, রসুন, বাটা ১/২ চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমে পটল নিন। লম্বালম্বি করে এক অংশের খোসা ছাড়িয়ে পাশের আরেক অংশের খোসা রেখে দিন। এভাবে পুরো পটল নকশা করে ছিলে নিন। লম্বালম্বিভাবে মাঝখান থেকে দুই টুকরো করে নিন। এবার গোড়ার অংশ বাদ দিয়ে নিচের অংশ ফেরে নিন। এমন ভাবে রাকতে হবে যেন গোরা অক্ষত থাকলেও নিচের অংশ ফুলের মতো ছড়িয়ে পড়ে। স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন পটল গুলো।

এবার সবগুলো উপকরণ নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বাটার তৈরি করুন। খুব পাতলাও না আবার খুব ঘনও হবে না ব্যাপার। পটলগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দুইদিক ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মচমচে পটল ভাজা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore